Hot Posts

https://internationalnewseveryday.blogspot.com/search/label/International%20News%20update%20everday?&max-results=5

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের কোনো দালিলিক প্রমাণ পাওয়া যায়নি

 প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের কোনো দালিলিক প্রমাণ পাওয়া যায়নি

রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের কোনো দালিলিক প্রমাণ পাওয়া যায়নি। তিনি বলেন, "আমিও খুঁজছি (পদত্যাগপত্র), হয়তো তিনি সময় পাননি।"

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর সঙ্গে কথোপকথনে রাষ্ট্রপতি জানান, পাঁচ আগস্ট সকাল সাড়ে দশটার দিকে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে ফোন আসে বঙ্গভবনে, জানানো হয় প্রধানমন্ত্রী সাক্ষাৎ করতে আসবেন। প্রস্তুতি নেওয়া হলেও কিছুক্ষণ পরেই খবর আসে, তিনি আসছেন না।



রাষ্ট্রপতি বলেন, "চারদিকে অস্থিরতা চলছিল, কী হতে যাচ্ছে তা জানতাম না। আমি গুজবে নির্ভর করতে পারি না, তাই সামরিক সচিব জেনারেল আদিলকে খোঁজ নিতে বলি। কিন্তু তাঁর কাছেও কোনো তথ্য ছিল না। আমরা টেলিভিশনের স্ক্রল দেখছিলাম, কিন্তু কোথাও কোনো খবর পাওয়া যাচ্ছিল না।"

তিনি আরও বলেন, "এক পর্যায়ে শুনলাম, তিনি দেশ ছেড়ে চলে গেছেন। আমাকে কিছুই না জানিয়ে। যা সত্যি, তাই বলছি।"

পরে, সেনাপ্রধান জেনারেল ওয়াকার বঙ্গভবনে এলে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পদত্যাগ সম্পর্কে জানার চেষ্টা করেন। তিনিও একই ধরনের উত্তর দেন, "শুনেছি তিনি পদত্যাগ করেছেন, তবে হয়তো সময় পাননি জানানোর।"

সবকিছু নিয়ন্ত্রণে এলে একদিন মন্ত্রিপরিষদ সচিব পদত্যাগপত্রের কপি সংগ্রহ করতে এলে রাষ্ট্রপতি বলেন, "আমিও খুঁজছি।"

প্রেসিডেন্ট শেষে বলেন, "এ নিয়ে আর কোনো বিতর্কের জায়গা নেই। প্রধানমন্ত্রী চলে গেছেন, এটাই সত্য। তবে কোনো প্রশ্ন যেন না ওঠে, তাই সুপ্রিম কোর্টের মতামত নিয়েছি।"

Post a Comment

0 Comments